ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপে সরাসরি খেলবে শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক:
আইসিসির ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে চলতি সেপ্টেম্বরে র‌্যাঙ্কিংয়ে থাকতে হবে সেরা আট-এ। সাতটি দল মোটামুটি নিশ্চিত হয়ে আছে। এখন অষ্টম দল হিসেবে শ্রীলঙ্কা নাকি ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে সেই অপেক্ষা ছিল। সেজন্য ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের জিততে হতো ৫-০ বা ৪-০ ব্যবধানে।
তবে মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে প্রথম ম্যাচেই ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সুবাদে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। আইসিসির একজন মুখপাত্র এমনটিই জানিয়েছেন। সরাসরি বিশ্বকাপ খেলায় আনন্দে ভাসছে লঙ্কান ক্রিকেটাররা। দলের সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, এটা খুবই আনন্দের যে আমি আরেকটি বিশ্বকাপ খেলব। ২০১১ বিশ্বকাপের ফাইনাল খেলা দলের সদস্য ছিলাম। এরপর ২০১৫ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছি। আসন্ন বিশ্বকাপে এই অভিজ্ঞতা দুর্দান্ত কাজে লাগবে।
তিনি আরও বলেন, কে জিতল বা কে হারল; এ নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমাদের খুশির সংবাদ যে আমরা বিশ্বকাপে খেলছি। আমরা কঠোর পরিশ্রম করছি। এখন বিশ্বকাপকে সামনে রেখে আমাদের আরও প্রস্তুত হওয়া উচিত।
সূত্র : ক্রিকবাজ
Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপে সরাসরি খেলবে শ্রীলঙ্কা

আপডেট সময় ০১:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭