ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

যত দ্রুত সম্ভব জাতীয় সরকার গঠন করুন: কর্নেল অলি

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ।

তিনি বলেন, বাংলাদেশ এখন সবদিক থেকে বিবেচনায় সীমা অতিক্রম করেছে। দুর্নীতির মাত্রা ছাড়িয়ে চরম আকার ধারণ করেছে। জনগণের ওপর অত্যাচারের মাত্রাও সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে।

লুটপাট-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে এ বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার অনুধাবন করে বিদ্যমান সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব একটি জাতীয় সরকার গঠন করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ডিওএইচএসের বাসভবনে থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, বাংলাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখন জীবন-জীবিকার জন্যে কঠোর সংগ্রাম করছেন। আরেক শ্রেণির মানুষ মদ ও গাঁজা খেয়ে জীবনযাপন করছে। করোনার অজুহাতে অনেকে আজ নিজের অফিসে পর্যন্ত যায় না। দেশের অনেক ভূমি অফিসে আজ খাজনা পর্যন্তও নিচ্ছে না।

অথচ আমরা সব সময় অন্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশকে সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য বলে উল্লেখ করে থাকি। কিন্তু দেশ আজ যে ভয়াবহ সমস্যা অতিক্রম করছে- সেই বাস্তবতা সম্পর্কে আমরা অনেকেই অবহিত নই।

বিদ্যমান এসব সমস্যা সমাধানে তিনি যত দ্রুত সম্ভব যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

যত দ্রুত সম্ভব জাতীয় সরকার গঠন করুন: কর্নেল অলি

আপডেট সময় ০৯:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১