ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবান ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিচ্ছেন আফগান নারীরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর আফগানিস্তানের কয়েকটি জেলা দখলে নিয়েছে তালেবানরা। এ অবস্থায় তালেবান ঠেকাতে গণ-প্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে।

এই বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক আফগান নারী সশস্ত্র অংশ নিচ্ছেন। আফগানিস্তানের উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলে এসব গণ-প্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে।

অন্যদিকে তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যারা এ ধরনের বাহিনী গঠন করার উদ্যোগ নিয়েছেন ‘তাদেরকে ক্ষমা করা হবে না। ’

আমঙ্কা করা হচ্ছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলের জন্য বেপরোয়া হয়ে উঠতে পারে তালেবান।

আফগানিস্তানের জুযজান প্রদেশের বহু নারী নিরাপত্তা বাহিনীর সমর্থনে অস্ত্র হাতে তুলে নিয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। জুযজানের প্রাদেশিক সরকার এক বিবৃতি প্রকাশ করে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, এসব নারী অস্ত্র হাতে নিয়ে এই বার্তা দিতে চান যে, তারা তাদের শহরগুলোতে কোনো অবস্থায় তালেবানের অনুপ্রবেশ মেনে নিতে রাজি নন।

রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত কুহ্‌দামান শহরের শত শত মানুষ এক স্থানে সমবেত হয়ে পুলিশের কাছ থেকে অস্ত্র গ্রহণ করে নিরাপত্তা বাহিনীর প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন।

১৯৯০-এর দশকে আফগানিস্তানের ক্ষমতায় থাকার সময় তালেবান কুহ্‌দামানে ব্যাপক গণহত্যা চালানোর পাশাপাশি সেখানের বহু আঙ্গুরের বাগান জ্বালিয়ে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানকার সাবেক মুজাহিদ নেতা হজরত আলীর নেতৃত্বে তালেবানের বিরুদ্ধে ‘গণ-বিদ্রোহ’ ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবান ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিচ্ছেন আফগান নারীরা

আপডেট সময় ০১:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১