ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই আ.লীগের মূল লক্ষ্য: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়াই আওয়ামী লীগের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সরকার কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।

আওয়ামী লীগ জনগণের দল এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সঙ্গে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো যড়যন্ত্র আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই আ.লীগের মূল লক্ষ্য: কাদের

আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১