ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে শিশুদের, নিহত ২৬৭৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় আট হাজার ৫০০-এর বেশি শিশুকে ২০২০ সালে বিশ্বের বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নিহত হয়েছে দুই হাজার ৬৭৪ জন।

জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর গ্লোবাল নিউজের।

অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে শিশুবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে জানানো হয়, ২১টি যুদ্ধে ১৯ হাজার ৩৭৯ শিশুর অধিকার লঙ্ঘন করার ঘটনা ঘটেছে। আর এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সোমালিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে।

প্রতিবেদনে নিশ্চিত করা হয়— আট হাজার ৫২১ শিশুকে ২০২০ সালে শিশু সৈনিক হিসেবে ব্যবহার করা হয়েছে। এ সময়ের মধ্যে নিহত হয়েছে দুই হাজার ৬৭৪ শিশু। এ ছাড়া বিভিন্ন যুদ্ধে আহত হয়েছে পাঁচ হাজার ৭৪৮ শিশু।

প্রতিবেদনে একটি কালো তালিকা রাখা হয়েছে। যেখানে রয়েছে শিশু অধিকার ক্ষুণ্ন করছে যুদ্ধরত এমন গোষ্ঠী বা সংস্থার নাম। সে তালিকায় কখনও ইসরাইলের নাম না থাকায় বিতর্ক দেখা দেওয়াটাই স্বভাবিক। হয়েছেও তাই। অপরদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে ইয়েমেন যুদ্ধে শিশুদের অধিকার লঙ্ঘন করায় তালিকায় রাখা হয়েছিল। কিন্তু ২০২০ সালের কালো তালিকা থেকে জোটকে বাদ দেওয়া হয়।

এ ছাড়া তালিকায় মিয়ানমারের সেনাবাহিনী এবং সিরিয়ার সরকারি বাহিনীকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়ায় কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে শিশুদের, নিহত ২৬৭৪

আপডেট সময় ০১:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১