ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

দানবীয় রূপ ধারণ করছে সরকার: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তারের পর তার পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার দিন-দিন দানবীয় রূপ ধারণ করছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘পুলিশ গত ১৭ জুন ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। পরবর্তী সময়ে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার পঙ্গু পাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে তার বাম পা কেটে ফেলতে হয়েছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘এই বীভৎস, নৃশংস পৈশাচিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের তুষ্ট করতে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে।’

ফখরুল বলেন, ‘সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী মতের নেতাকর্মী ও জনগণের ওপর হিংস্র আচরণ অব্যাহত রেখেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের হীন স্বার্থে অপব্যবহার করে সরকার তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে।’

ফখরুল অভিযোগ করে বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিরোধী মতের নেতাকর্মীদেরকে জখম, গুলি করে পঙ্গু করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে সরকার রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার সকল অপচেষ্টা অব্যাহত রেখেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দিন-দিন দানবীয় রূপ ধারণ করছে। সরকারের এইরূপ দানবীয় আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ছাত্রদল নেতা সাইফুলকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন বিএনপি মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

দানবীয় রূপ ধারণ করছে সরকার: ফখরুল

আপডেট সময় ১১:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১