ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের সফরে আগামী ২৩ অক্টোবর ঢাকা আসছেন। তিনি বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে দুই দেশের সার্বিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়ে থাকে।

এদিকে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সুষমা স্বরাজ। সংক্ষিপ্ত এই সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটি সৌজন্য সাক্ষাতের চেয়েও বেশি কিছু ছিল। তবে তাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা করা হয়নি।

এক টুইট বার্তায় রাভিশ কুমার লিখেছে, পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আবুধাবি থেকে ইত্তেহাদ এয়াললাইন্সের একই ফ্লাইটে নিউ ইয়র্ক এসেছেন। এ সময় তাদের মধ্যে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় এসেছে বলে জানা গেছে।

রোহিঙ্গা ইস্যুতে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্রের সাথে বেশ কৌশলী অবস্থান নিয়েছে। দেশটি বাংলাদেশকে বিব্রত না করে মিয়ানমারের প্রতি তাদের সমর্থন বজায় রাখার নীতি অনুসরণ করছে। কেননা বাংলাদেশ ও মিয়ানমার- দুই দেশেই ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে, যার সাথে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতাও জড়িত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:১৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭