ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের সফরে আগামী ২৩ অক্টোবর ঢাকা আসছেন। তিনি বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে দুই দেশের সার্বিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়ে থাকে।

এদিকে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সুষমা স্বরাজ। সংক্ষিপ্ত এই সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটি সৌজন্য সাক্ষাতের চেয়েও বেশি কিছু ছিল। তবে তাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা করা হয়নি।

এক টুইট বার্তায় রাভিশ কুমার লিখেছে, পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আবুধাবি থেকে ইত্তেহাদ এয়াললাইন্সের একই ফ্লাইটে নিউ ইয়র্ক এসেছেন। এ সময় তাদের মধ্যে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় এসেছে বলে জানা গেছে।

রোহিঙ্গা ইস্যুতে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্রের সাথে বেশ কৌশলী অবস্থান নিয়েছে। দেশটি বাংলাদেশকে বিব্রত না করে মিয়ানমারের প্রতি তাদের সমর্থন বজায় রাখার নীতি অনুসরণ করছে। কেননা বাংলাদেশ ও মিয়ানমার- দুই দেশেই ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে, যার সাথে চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতাও জড়িত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:১৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭