ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মগবাজারে নিজ বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডা. মো. জিহানুল আলিম। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খান বলেন, সোমবার দুপুরে জিসানুল আলিমের স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁস লাগানোর মতো অর্ধচন্দ্র কালো দাগ রয়েছে।

জিহানুল আলিমের স্বজনরা এ ব্যাপারে কিছু বলছেন না। তার মৃত্যুর কারণ সম্পর্কে জানতে স্ত্রী ফারহানার কাছে জানতে ফোন দেয়া হলে তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় কালো দাগ রয়েছে। তাই আমরা তার লাশের ময়নাতদন্তের কথা বলেছি।’

জিহানুল আলিম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজার রেলগেটের পেয়ারাবাগের ৫৮১ নম্বর বাসার চতুর্থ তলায় থাকতেন।

এ ব্যাপারে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘একজন চিকিৎসকের মৃত্যুর খবর শুনেছি। আমাদের পুলিশ অফিসার ঢাকা মেডিকেলে গেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মগবাজারে নিজ বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১