ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনির গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারী থেকে নাসির উদ্দিন মুনিরকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মার্চে হাটহাজারীতে তাণ্ডবের ঘটনাসহ নাসির উদ্দিন মুনিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

হাটহাজারীতে সংঘর্ষের চার দিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে। এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে নাসির উদ্দিন মুনিরের নাম রয়েছে। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনির গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১