ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

ইতালিতে ফিনল্যান্ডের নারীকে ধর্ষণ : বাংলাদেশি গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির রোমে ফিনল্যান্ডের এক পর্যটক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় প্রশাসন বাংলাদেশির নাম প্রকাশ করেনি। তবে জানা গেছে, তার বয়স ২২ বছর। ইতালিতে বৈধ হিসেবে তার মানবিক স্টে পারমিট রয়েছে।

রোমের জংশন টামিনি এলাকায় শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এতে ইতালিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার দিন ফিনল্যান্ডের ওই নারীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে নিজ এলাকায় নিয়ে ধর্ষণ করেন বাংলাদেশি যুবক। এসময় ওই নারী তার সঙ্গে যৌনকর্মে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়।

ধর্ষণের সময় মেয়েটি সাহায্য চেয়ে চিৎকার-চেঁচামেচি করলে ওই এলাকার এক নারী এগিয়ে আসেন। পরে পুলিশ ডাকা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রোমের মেয়র রাজ্জি ভিরজিনিয়া এক টুইট বার্তায় নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয়া যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইতালিতে ফিনল্যান্ডের নারীকে ধর্ষণ : বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় ১২:১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭