ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

মেগা প্রজেক্টে মেগা লুটপাট চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

মেগা প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যা সেখানে মেগা লুটপাট চলে। আর এ মেগা প্রজেক্টগুলোর মাধ্যমেই সরকার মেগা লুটপাট চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের এক সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে। তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই যে মেগা প্রজেক্ট, এর সবচেয়ে বড় প্রবলেম সেখানে মেগা লুট চলছে! ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন তো আমাদের ক্লাসরুম সংস্কার করা প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, কৃষক এখন বাজার পাচ্ছে না। সরকার কি পারে না সেনাবাহিনীর ট্রাকগুলো ব্যবহার করে কৃষকের পণ্য ঢাকাতে এনে তাদের ন্যায্য মূল্য দিতে! অথচ সরকার এদিকে তাকায় না। অন্যদিকে স্বাস্থ্যখাতের কী করুণ অবস্থা! এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। আর এই টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, এর সঙ্গে যারা জড়িত তারা এত বড় দুর্নীতি করছে যে, তারা মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে। এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো মূল্য নেই।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

মেগা প্রজেক্টে মেগা লুটপাট চালাচ্ছে সরকার: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১