ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

লুটপাটতন্ত্রের মূলহোতা বিএনপি: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি লুটপাটতন্ত্রের মূলহোতা এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এদেশে লুটপাটতন্ত্র চালু করেছিল বিএনপি। দুর্নীতির কারণে কোনো নেতাকে শাস্তির আওতায় আনতো না বিএনপি।

অন্যদিকে শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলে। বিএনপির আমলে এসব চিন্তাই করা যেত না। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পায় না। দিনের আলোতেও অন্ধকার দেখে তারা। এতো উন্নয়নের কারণেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে।

জিয়াউর রহমান ১৫ আগস্টের কুশীলব ছিলেন এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, নিজ কর্মেই জিয়া ইতিহাসের খলনায়কে পরিণত হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশার প্রচলন করেছিল বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে সাড়া দেবে না জনগণ। তারা জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি মানুষের ভাগ্যেন্নয়ন চায় না। তারা নিজেদের পকেট ভারি করতে চায়। লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি।

বর্ধিত সভায় আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলের মধ্যে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান কাদের। বলেন, কর্মীরা কোনঠাসা হয়ে গেলে আওয়ামী লীগ কোনঠাসা হয়ে যাবে। বিতর্কিত কাউকে দলে ঠাঁই দেয়া যাবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বসন্তের কোকিলদের হাতে দল টিকবে না। ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

লুটপাটতন্ত্রের মূলহোতা বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট সময় ০১:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১