ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

উপনির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের শফীকে বহিষ্কার করল বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফী আহমদ চৌধুরীকে বহিষ্কার করল বিএনপি।

শনিবার রাতে তাকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এমরান সালেহ প্রিন্স।

বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৫ জুন শফী আহমদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তিনি গত ১৭ জুন চিঠির জবাব দিয়েছেন। কিন্তু তার চিঠি দলের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় গঠনতন্ত্রের ৫এর গ ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক পদসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার বিষয়টি আগেই ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু সম্প্রতি তফসিল ঘোষণা হওয়ার পর সিলেট-৩আসনের উপনির্বাচনে অংশ নেয়ার কথা ঘোষণা দেন সাবেক সংসদ সদস্য শফী আহমদ চৌধুরী। এরপর তাকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

উপনির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের শফীকে বহিষ্কার করল বিএনপি

আপডেট সময় ১১:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১