ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শব্দসৈনিক কুলসুম জামান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কুলসুম জামান আর নেই। বার্ধক্যজ‌নিত বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে শ‌নিবার ভো‌রে ঢাকার এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মরহুমার ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার ম‌শিউজ্জামান রোমেল এই তথ্য নিশ্চিত করেছেন।

কুলসুম জামান টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামা‌নের স্ত্রী। তিনি সংর‌ক্ষিত আসনের সংসদ সদস্য অপরা‌জিতা হ‌কের মা।

মরহুমার পরিবার সূত্রে জানা যায়, ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ টাঙ্গাইলে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে গ্রা‌মের বা‌ড়ি টাঙ্গাই‌লের গোপালপু‌রের নারুচীতে স্বামী খন্দকার আসাদুজ্জামা‌নের কব‌রের পা‌শে তাকে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শব্দসৈনিক কুলসুম জামান আর নেই

আপডেট সময় ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১