ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিক্যুয়েল হচ্ছে অপূর্ব-মেহজাবীনের ‘চাপাবাজ’

আকাশ বিনোদন ডেস্ক :

গত বছর ইউটিউবে প্রকাশিত সর্বোচ্চ জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটি। যেটি দ্রুততম কোটি ভিউ প্রতিযোগিতায়ও অবস্থান করছে তালিকার প্রথম দিকে। এবারের নাটকটির নাম ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড।’

সিএমভি প্রযোজিত সেই আলোচিত নাটকটি সিক্যুয়েল হলো এবার। আসছে ঈদের বড় চমক হিসেবে সেই নাটকে হাজির হবেন যথারীতি অপূর্ব ও মেহজাবীন। যাদের চাপাবাজিতে এরমধ্যে মুগ্ধ হয়েছেন প্রায় দেড় কোটি দর্শক।

আগের মতোই, সিএমভি’র প্রযোজনায় সিক্যুয়েলটি লিখেছেন রাজীব আহমেদ, নির্মাণ করলেন রুবেল হাসান। নির্মাতা জানান, আগের চরিত্রগুলো হুবহু থাকছে। সঙ্গে আরও কয়েকটি নতুন চরিত্র যোগ হয়েছে এবার। আর গল্পেও থাকছে পুরনো ধারাবাহিকতার সঙ্গে নতুন বৈচিত্র্য।

অপূর্ব বলেন, ‘আমাদের যা কিছু শ্রম আর পরিকল্পনা- সবই তো দিনশেষে দর্শকদের জন্য। তারা পছন্দ করলে আমরা ভালো থাকি। তারা অপছন্দ করলে আমরা হতাশ হই।গত বছর চাপাবাজ নাটকটি করার পর থেকে দর্শকদের যে পজিটিভ সাড়া এখনও পাচ্ছি সেটা বিস্ময়কর। সেই চাপাবাজিটা এবার আমরা আনলিমিটেড পর্যায়ে নিয়ে যাবো। মানে আগের চাপাবাজিতে একটা লিমিট ছিলো, এবার সেটা আনলিমিটেড!’

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘আসছে কোরবানির ঈদে সিএমভি’র প্রধান চমক হিসেবে নাটকটি প্রকাশ পাচ্ছে ইউটিউবে। সেই প্রস্তুতি চলছে এখন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিক্যুয়েল হচ্ছে অপূর্ব-মেহজাবীনের ‘চাপাবাজ’

আপডেট সময় ১১:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১