ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের কিশোরী মেয়ের সামনে শিশুকে ধর্ষণ!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের মধ্য দিল্লির কমলা মার্কেটে ঘটনাটি ঘটেছে। নিজের কিশোরী মেয়ের সামনেই আট বছরের এক শিশুকে ধর্ষণ করলো সেই কিশোরীর বাবা। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনার দিন সেই শিশুটি তখন পার্কে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। এরপর চকোলেটের লোভ দেখিইয়ে ওই শিশুকন্যা ও সেই কিশোরীকে কাছেই একটি জিমে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই সেই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। কাউকে কিছু জানালে তার ক্ষতি করে দেবে বলে শিশুটিকে ভয়ও দেখিয়েছিল অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অমিত। বছর ছত্রিশের বিপত্নীক ওই অভিযুক্ত তার দুই মেয়েকে নিয়ে দিল্লির কমলা মার্কেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। একই পাড়াতে বাড়ি সেই শিশুটিরও। অমিত তার এক মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিল। সেখানেই বন্ধুদের সঙ্গে খেলছিল ধর্ষণের শিকার শিশুটি। চকোলেটের লোভ দেখিয়ে কাছে তাকে ডেকে নেয় অভিযুক্ত।

শিশুটির মা জানায়, এই ঘটনার পর তার মেয়ে শুধুই কেঁদে যাচ্ছিল। প্রথমে কিছু বলতে না চাইলেও বার বার জিজ্ঞাসা করাতে গোটা ঘটনা খুলে বলে সে। ওই নারী ও তার স্বামী স্থানীয় থানায় অমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ গ্রেফতার করে তাকে। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশি জেরার মুখে সব স্বীকার করে নিয়েছে সে। পুলিশ জানিয়েছে, ওই শিশুকন্যার পাশাপাশি অভিযুক্তের মেয়েরও কাউন্সেলিং চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজের কিশোরী মেয়ের সামনে শিশুকে ধর্ষণ!

আপডেট সময় ০৪:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭