ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমার জান্তাকে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমার জান্তাকে অন্তত সাতটি সামরিক প্রযুক্তির চালান সরবরাহ করেছে ভারতের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ওই কোম্পানিটির বিক্রি করা সামরিক সরঞ্জামের মধ্যে উপকূলে নজরদারি চালানোর প্রযুক্তিও রয়েছে।

জাস্টিস ফর মিয়ানমার (জেএফএম) কর্তৃক সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ভারতের বিক্রি করা সরঞ্জামগুলোর মধ্যে আছে ইলেক্ট্রো-অপটিক সিস্টেমস, রাডার ভিডিও এক্সট্রাক্টর রিসিভার, ভিএইচএফ কমিউনিকেশন্স সিস্টেমস, গ্রাফিক্স প্রসেসর, ওয়ার্কস্টেশন হার্ডওয়ার, সার্ভার স্টোরেজ ও ব্যাটারি।

২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যে জয়পুর ও ব্যাঙ্গালুরু থেকে এসব সরঞ্জাম মিয়ানমারে পাঠানো হয়। ভারতীয় কোম্পানিটির সঙ্গে ইসরাইল, ইতালি, সুইডেন, ডেনমার্ক ও ফ্রেঞ্চ-ডাচ কোম্পানির বাণিজ্য রয়েছে।

জেএফএম মুখপাত্র ইয়াদানার মাউং এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে বিইএল’র এর বাণিজ্যের মাধ্যমে জান্তাতে বৈধতা দিচ্ছে ভারত সরকার। মিয়ানমারের জনগণের বিরুদ্ধে যা ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করছে সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার জান্তাকে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে ভারত

আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১