ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, দল থেকে আমাকে বহিষ্কার করবে না- এটা যারা বলে তারা ঠিক নয়। ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভা হলরুমে এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় কাদের মির্জা বলেন, নেত্রীর সহযোগিতায়, নেত্রীর ছায়ায় আজকে আমি বেঁচে আছি। সবাই আমার বিরুদ্ধে লেগেছে কেন? সাহস করে সত্য কথা বলেছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কাদের মির্জা ঘোষিত পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন প্রমূখ।

উল্লেখ্য, প্রতিপক্ষের অনুসারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বুধবার (১৬ জুন) কোম্পানীগঞ্জে কাদের মির্জা ঘোষিত অবরোধ কর্মসূচি চলবে। এর আগে, সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তিনি এ অবরোধের ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ওবায়দুল কাদের সাহেব আমাকে বহিষ্কার করতে পারবে না: কাদের মির্জা

আপডেট সময় ১০:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১