ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের কাছ থেকে দুটি এলাকার নিয়ন্ত্রণ নিল আফগান বাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দুটি এলাকার নিয়ন্ত্রণ তালেবানদের কাছ থেকে নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি বাহিনী। তালেবান গোষ্ঠীর সঙ্গে কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর আফগান সেনারা খান আবাদ এবং চাহ আব এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

এর আগে, তালেবান হামলা চালিয়ে এসব এলাকা থেকে আফগান সরকারি সেনাদের বহিষ্কার করেছিল। কিন্তু কয়েকদিনের সংঘর্ষের পর আফগানিস্তানের এ দুটি এলাকা তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

কুন্দুজ প্রদেশের পুলিশ প্রধান ফরিদ মাশাল বলেন, মুখোমুখি সংঘর্ষ ও বিমান হামলায় ৫০ জনের বেশি তালেবান গেরিলা নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন তালেবান কমান্ডার রয়েছেন বলে তিনি জানান। পুলিশের এ কর্মকর্তা জানান, তালেবানের সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এদিকে, হাতছাড়া হওয়া এলাকা দুটি পুনরুদ্ধারের জন্য তালেবান হামলা জোরদার করেছে। এ প্রেক্ষাপটে আফগান সামরিক বাহিনী অন্য দুটি এলাকা থেকে তাদের সদস্য প্রত্যাহার করে নিয়েছে।

আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, গত দুই মাসে তালেবানের কাছে আফগানিস্তানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ এলাকার পতন হয়েছে।

এ সম্পর্কে আফগানিস্তানের প্রভাবশালী সংসদ সদস্য সাদিক কাদেরি বলেছেন, কোনো কোনো এলাকা একদম প্রতিরোধ ছাড়াই তালেবানের কাছে ছেড়ে দেওয়া হয়। আফগানিস্তানের এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবান ব্যবহার করছে। কেন বিনা লড়াইয়ে হঠাৎ করে এই সমস্ত এলাকা তালেবানের কাছে ছেড়ে দেওয়া হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের কাছ থেকে দুটি এলাকার নিয়ন্ত্রণ নিল আফগান বাহিনী

আপডেট সময় ১০:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১