ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে: ব্লিঙ্কেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, অবিলম্বে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে।

মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, এ কাজ দেরি হলে ইরান পরমাণু গবেষণায় এমন জ্ঞানার্জন করবে, যা থেকে তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

রাশিয়া ইরানের কাছে অত্যাধুনিক গোয়েন্দা স্যাটেলাইট বিক্রি করবে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, সে সম্পর্কে ব্লিঙ্কেন বলেন, প্রথমত ওয়াশিংটন পরমাণু আলোচনায় অন্য কোনো বিষয় বা স্বার্থ জলাঞ্জলি দেবে না।

দ্বিতীয়ত আমি প্রেসিডেন্ট বাইডেনকে পাশ কাটিয়ে এ বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সাক্ষাৎকারে আরও বলেন, আমরা যেদিন থেকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছি, তেহরান সেদিন থেকে নিজের প্রতিশ্রুতি থেকে সরে যেতে শুরু করেছে। এখন ইরান অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

ব্লিঙ্কেন বলেন, ইরান যদি এভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যায়, তা হলে দেশটি এমন জ্ঞানার্জন করবে, যা থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

আমি মনে করি, ইরানকে অতিদ্রুত তার প্রতিশ্রুতিতে ফিরিয়ে আনতে হবে, যা পরমাণু সমঝোতার মাধ্যমে সম্ভব হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে হবে: ব্লিঙ্কেন

আপডেট সময় ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১