ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেঞ্চুরির পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:
চার বছর পর মোহাম্মদ আশরাফুলের ব্যাটে সেঞ্চুরি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে তিনি এই সেঞ্চুরি করেন। তবে খেলার মাঝপথেই আশরাফুলকে মাঠ ছাড়তে হয়েছে। পরে জানা গেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
১০৪ রানের দারুণ ইনিংস খেলার পর ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেননি আশরাফুল। জ্বর থাকায় ড্রেসিং রুমেই পুরোটা সময় কাটান তিনি। রবিবার চট্টগ্রামের মেডিসিন স্পেশালিস্ট সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করানোর পর জানা যায় ডেঙ্গু ধরা পড়েছে আশরাফুলের। সোমবার সকাল ১১টার ফ্লাইটে তাকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিত্সার জন্য।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছেন না যে সেটা নিজেই জানিয়েছেন। তবে ২৮ সেপ্টেম্বর শুরু হতে পারে তৃতীয় রাউন্ড। তার আগেই সুস্থ হয়ে মাঠে ফেরার আশা করেছেন তিনি। আশরাফুল বলেন, ‘দুর্দান্ত একটা সূচনার পরও দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবো না ভেবে খুব খারাপ লাগছে। তবে তৃতীয় রাউন্ডের আগেই সুস্থ হয়ে উঠবো। আশা করি, যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারবো।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেঞ্চুরির পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত আশরাফুল

আপডেট সময় ০১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭