ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। এছাড়া এ দেশে কোন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের স্থান নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত দূর্গাপূজার মহালয়া অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়েছেন। এ সময় সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ মহালয়া অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৫টায় মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অসুর কর্তৃক দেবালয় হতে দেবতাদের বিতাড়ন ও দেবী দূর্গার মহাশক্তির আবির্ভাবে অসুরদের বিনাশ সম্পর্কিত অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

পরে শুরু হয় চণ্ডীপাঠ। ভোরে মন্দিরে মন্দিরে ঘট স্থাপন, বিশেষ পূজা সাথে শঙ্খ ধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দূর্গাকে মহালয়ার মাধ্যমে এ মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে: আমু

আপডেট সময় ০১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭