ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লালগালিচায় সুন্দরীদের মেলা

অাকাশ বিনোদন ডেস্ক:

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয়েছেন মম, ২০০৭ সালে মিম আর ২০০৯ সালে মেহজাবীন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর কোক স্টুডিওতে ছিলেন তাঁরা। এখানে লালগালিচায় তাঁরা হেঁটেছেন। আর তখন দেশি-বিদেশি আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলে ওঠে। পুরো আয়োজন দেখে মনে হবে, যেন কোনো বড় উৎসবের লালগালিচায় হাঁটছেন তারকারা।

সুন্দরী প্রতিযোগিতার এই তিন সেরাকে এবার একসঙ্গে দেখা যাবে টিভির পর্দায়। জানা গেল, লাক্সের নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তাঁরা। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ে কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মিম বলেন, ‘আমরা সবাই খুব ব্যস্ত। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়। তবে একসঙ্গে কাজ করা হয়নি। এবার আমরা লাক্সের নতুন বিজ্ঞাপনে কাজ করেছি।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় এই তিন বিজয়ীর নামের মধ্যে দারুণ মিল রয়েছে। মম, মিম আর মেহজাবীন। তিনজনের নামের আদ্যাক্ষর ‘ম’। মিম বলেন, ‘এই ব্যাপারটি একটা বড় চমক, তাই না! কেমন করে যেন মিলে গেল।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় তিন চ্যাম্পিয়নের মধ্যে মম আর মিম চলচ্চিত্রে অভিনয় করছেন। পাশাপাশি অভিনয় করছেন টিভি নাটক আর টেলিছবিতেও। তবে মেহজাবীন এখন পর্যন্ত শুধু টিভি নাটক আর টেলিছবিতেই অভিনয় করছেন। বড় পর্দায় এখনো দেখা যায়নি তাঁকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

লালগালিচায় সুন্দরীদের মেলা

আপডেট সময় ০১:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭