ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

মানুষের আস্থা যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে: হানিফ

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এই সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাজেট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অসত্য ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন। যারা গণতন্ত্র মানে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

হানিফ বলেন, ‘তৎকালীন অবৈধ সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গিয়েছিল। জনগণের আন্দোলনের মুখেই তখন মুক্তি পেয়েছিল শেখ হাসিনা।’ ওই সময় শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এসময় তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ঢাকাকে সুরক্ষিত রাখতে হবে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের। যাতে অপশক্তি কোন সুযোগ না পায়।’

চলতি ২০২১-২২ সালের বাজেট নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘করোনাকালে এমন বাজেট যথেষ্ট ভালো। এই সরকারের সময়ে কোন বাজেটের পর বিএনপি ভালো বলেছে? কখনো বলেনি। আর প্রত্যেকবার আওয়ামী লীগ সরকার তাদের ভুল প্রমাণিত করেছে।’

হানিফ বলেন, ‘এই সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

মানুষের আস্থা যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে: হানিফ

আপডেট সময় ০৫:৪২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১