ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী

এই প্রস্তাবের কী জবাব দেবেন কোহলি!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলি এখন শুধু ভারত নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরই বড় আইকন। ভারতীয় অধিনায়কের সমর্থকেরা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। সদ্য শেষ হওয়া পাকিস্তান বনাম বিশ্ব একাদশের খেলায় বিশ্ব একাদশে ছিলেন না সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ধোনি-কোহলি-যুবরাজদের শূন্যতা প্রতিমুহূর্তে অনুভব করেছেন পাকিস্তানি সমর্থকেরা। গ্যালারির নানা ব্যানার, পোস্টার, ফেস্টুনে সেটাই উঠে এসেছে। এর মধ্যে এক ভক্তের ছবি তো রীতিমতো ঝড় তুলল। পাকিস্তানের এক পুলিশ কর্মী যে কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ‘কোহলি, ম্যারি মি’ পোস্টার ছিল তাঁর হাতে।

তা কোহলিকে বিয়ের প্রস্তাব যে-কেউ দিতেই পারে। সমস্যা হলো, সেই পুলিশ কর্মীটি ছিলেন রীতিমতো পুরুষ! আর সেই ছবিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগে। কোহলির অবাক বিস্ময়ের এক ছবি সংযুক্ত করায় হাস্যরস ও বিনোদনের খোরাক হয়েছে ছবিটি। ঈষৎ টাক উঁকি দেওয়া, নাকের নিচে পুরুষ্ট গোঁফ…এমন একজনের হাতে ধরা ‘কোহলি, ম্যারি মি’!

সুদর্শন এই টপ অর্ডার ব্যাটসম্যানের নারী ভক্তের সংখ্যা কম নয়। ইংলিশ নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াইট বিয়ের প্রস্তাব করেছিলেন। কিন্তু অনেক দিন ধরেই ভারতীয় অধিনায়কের হৃদয়ের মালকিন হয়ে আছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। নারী ভক্তদের সামলে নিলেও পুরুষ পাণিপ্রার্থীর প্রস্তাব পাওয়া তাঁর জন্য নতুন। এটি সেই পুলিশ ভক্ত জেনেবুঝে করেছেন, নাকি কারও দুষ্টুমির শিকার, তা এখনো জানা যায়নি।

সূত্র: টুইটার।

Tag :
আপলোডকারীর তথ্য

বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম

এই প্রস্তাবের কী জবাব দেবেন কোহলি!

আপডেট সময় ০১:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭