ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বারিধারা মাদ্রাসা থেকে মুফতি মনির ও হাবীবুল্লাহ মাহমুদকে বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলাম ইস্যুতে বিতর্কিত দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা কর্তৃপক্ষ।

তার হলেন – মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী।

বুধবার বারিধারা মাদ্রাসা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেছে, গত ৭ জুন মাদানি সোসাইটি বাংলাদেশের পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে বাদ আছর মাদ্রাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে একটি হচ্ছে – মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি।

অপরটি হচ্ছে – ওই দুটি শূন্য পদে আপাতত বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ দায়িত্ব পালন করবেন। অর্থাৎ নিজ দায়িত্বের বাইরে তিনি এখন বারিধারা মাদ্রাসার অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিম।

দুই শিক্ষকের অব্যাহতিদানের কারণ প্রসঙ্গে মজলিসে শুরার রেজুলেশনে উল্লেখ করা হয়েছে—জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ইস্যুতে বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।

এমন সিদ্ধান্তের প্রসঙ্গে শুরা কমিটির অন্যতম সদস্য ও বারিধারা মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী এক গণমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক ইস্যুতে নানারকম বক্তব্য দিয়ে তারা দুজন বিতর্কিত হয়ে পড়েছেন। এছাড়া এমন কিছু কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন যাতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। তাই প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে শুরা কমিটিকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বারিধারা মাদ্রাসা থেকে মুফতি মনির ও হাবীবুল্লাহ মাহমুদকে বহিষ্কার

আপডেট সময় ১১:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১