ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিএনপিতে শতকরা ৮০ জন নেতা, ২০ জন কর্মী: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিতে সবাই নেতা, কর্মী নেই কেউ- এমন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন শতকরা ৮০ জন নেতা, ২০ জন কর্মী। যেদিন সবাই কর্মী হবে, সামনে একজন নেতা হবে, সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সভার আয়োজন করে।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিমিত খাদ্যাভাসের প্রশংসা করে গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান ৩ তরকারি দিয়ে ভাত খেতেন। মাছ থাকলে মাংস থাকতো না, মাংস থাকলে মাছ থাকতো না, সঙ্গে ডাল এবং ভাজি দিয়ে খেতেন।

সভায় ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আনজু সভাপতিত্ব করেন।

এতে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিএনপিতে শতকরা ৮০ জন নেতা, ২০ জন কর্মী: গয়েশ্বর

আপডেট সময় ১১:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১