ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বজ্রপাতের সময় ওয়াই–ফাই চালু থাকবে নাকি বন্ধ

অাকাশ আইসিটি ডেস্ক:

কদিন পরপরই ঝড়বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারা দেশে। জীবনযাপন মানিয়ে নিতে হচ্ছে প্রকৃতির সঙ্গে। এখন যেহেতু জীবনযাপনে অপরিহার্য হয়ে উঠেছে প্রযুক্তি—মোবাইল ফোন, টিভি, ইন্টারনেট সংযোগ—খেয়াল রাখতে হচ্ছে সেদিকেও। অনেকের মনেই প্রশ্ন থাকে, বজ্রপাতের সময় ওয়াই-ফাই সংযোগ কি বন্ধ রাখা প্রয়োজন? নাকি চালু রাখলেও ক্ষতি নেই? কেউ কেউ অভিযোগ করেন, ঝড়বৃষ্টির কারণে পুড়ে গেছে তাঁদের রাউটার। কোন পরামর্শ মেনে চলা ভালো?

ওয়াই-ফাই একধরনের তারহীন ইন্টারনেট সংযোগ। এটি কাজ করে রাউটারের সাহায্যে। এই রাউটার চলে বিদ্যুৎ-সংযোগে। অনেকেই ধারণা করেন, বজ্রপাতের সময় যেহেতু রাউটার ক্ষতিগ্রস্ত হতে পারে, ওয়াই-ফাই সংযুক্ত যন্ত্রগুলোও হয়তো ক্ষতির মুখে পড়তে পারে। প্রযুক্তিবিদদের বড় অংশ বলছে, বজ্রপাতের ফলে আপনার রাউটার নষ্ট হতে পারে। কিন্তু এর ফলে ওয়াই-ফাই সংযুক্ত ডিভাইসের কোনো ক্ষতির আশঙ্কা নেই। নষ্ট হলে রাউটারই নষ্ট হবে, কিন্তু তার প্রভাব পড়বে না ওই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকা মুঠোফোন বা ল্যাপটপে।

বিদ্যুৎ-সংযোগে বজ্রপাত ঘটলে আমাদের ডিভাইসগুলো অতিরিক্ত চার্জ গ্রহণ করে অকেজো হয়ে যেতে পারে। এ জন্যই ইউপিএস বা স্ট্যাবিলাইজারের মতো যন্ত্রগুলোর মাধ্যমে আমরা যন্ত্রগুলো সুরক্ষিত রাখি। বজ্রপাতের সময় যে ডিভাইসটি সেই মুহূর্তে বিদ্যুৎ-সংযোগকৃত অবস্থায় থাকে না, তাতে ক্ষতি হওয়ার আশঙ্কাও নেই। এ কারণে বজ্রপাতের সময় রাউটার বন্ধ রাখাই ভালো। শুধু রাউটার কেন, বাকি সব বৈদ্যুতিক যন্ত্র প্লাগ থেকে খুলে রাখা নিরাপদ।

বজ্রপাতের সময় তাই মোবাইল ফোনে চার্জ না দেওয়াই ভালো। ল্যাপটপ চালাতে হলে প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালানো নিরাপদ। যদি সম্ভব হয় টিভির ডিশ সংযোগও খুলে রাখুন। ভোল্টেজ স্ট্যাবিলাইজার দিয়ে ফ্রিজ চালানো গেলে ভালো।

বজ্রপাতের সময় যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখতে বাসা বা অফিসের কাট-আউট নিরাপদ রাখুন। নিয়মিত ইলেকট্রিশিয়ান ডেকে সংযোগ পরীক্ষা করিয়ে নিন। অনেকেই কাট-আউটে মোটা তার ব্যবহার করেন, যা বিদ্যুৎ-চালিত যন্ত্রের জন্য ক্ষতিকর। সূত্র: কোরা।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

বজ্রপাতের সময় ওয়াই–ফাই চালু থাকবে নাকি বন্ধ

আপডেট সময় ১১:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭