ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির শপথ: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছি।

রোববার রাজধানীর পল্লবীর অনিক প্লাজার সামনে অসহায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের আগে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্র হরণ করেছে। আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই জাতিকে ঐক্যবদ্ধ করেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। আজ দেশে গণতন্ত্র নেই। একটি দেশের গণতন্ত্র না থাকলে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেয়। তাই, আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

বিএনপির জন্ম ক্যান্টমেন্টে- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির জন্ম কোথায় তা জানার দরকার নেই, তার কর্ম ভালো। ক্যান্টনমেন্টে যদি বিএনপির জন্ম হয়ে থাকে তা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে। কিন্তু যারা বলেন তাদের চিন্তাধারা এবং জন্ম কোথায়? দেশের মাটিতে নাকি ভিন দেশে- এটা জানা জরুরি। কারণ, যারা শাসন করছে তারা দেশের জন্য নয়, দেশের জনগণের জন্য নয়। তারা হচ্ছে অন্য দেশের তরে।

জিয়াউর রহমানকে জাতির ক্রান্তিকালের দূত উল্লেখ করে গয়েশ্বর বলেন, তিনি (জিয়াউর রহমান) স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ করে থাকেননি। তিনি মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। রাষ্ট্রক্ষমতায় গিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি হচ্ছেন আধুনিক বাংলাদেশের রূপকার। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন আমাদের নেতা বেগম খালেদা জিয়া। তিনি গত এক যুগের বেশি সময় পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, কারাবন্দি হয়েছেন। তাই, তাকে সবাই মাদার অব ডেমোক্রেসি হিসেবে ডাকেন।

এদিন গয়েশ্বর চন্দ্র রায় জান্নাতুল মাওয়া মাদ্রাসা এলাকায় ত্রাণ বিতরণ করেন। এ ছাড়া পল্লবী, রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালশী, পল্লবী মল্লিকা হাউজিং এবং পল্লবীতে ত্রাণ বিতরণ করেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা বুলবুল আহমেদ মল্লিক, আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার মজিবুল হক ও শফিকুল ইসলাম মিল্টন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির শপথ: গয়েশ্বর

আপডেট সময় ০৭:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১