ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

ডিসি-এসপির চামড়া তুলে নেব আমরা, কাদের মির্জার স্লোগান

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বসুরহাটের পৌরমেয়র আবদুল কাদের মির্জা অনুসারীদের নিয়ে মিছিল করেছেন। লাঠি হাতে মিছিল থেকে স্লোগান দিয়েছেন, ‘ডিসির চামড়া তুলে নেব আমরা, এসপির চামড়া তুলে নেব আমরা।’

রোববার সকাল সাড়ে ৮টায় মেয়র কাদের মির্জার নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদসভা করে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তৃতা করেন কাদের মির্জা। এ সময় তিনি মাইকে স্লোগান ধরেন, ‘ওসি রইন্যার (ওসি মীর জাহেদুল হক রনি) চামড়া তুলে নেব আমরা’, ‘শামিমের (এএসপি শামিম কবির) চামড়া তুলে নেব আমরা’, ‘ইউএনওর চামড়া তুলে নেব আমরা’, ‘ডিসির চামড়া তুলে নেব আমরা’, ‘এসপির চামড়া তুলে নেব আমরা’।

কাদের মির্জা এ সময় তার অনুসারীদের নিজ নিজ এলাকায় সংগঠিত হয়ে মিছিল-সমাবেশ করার নির্দেশ দেন। এতে কেউ বাধা দিলে তা প্রতিহত করারও নির্দেশ দেন।

এদিকে আওয়ামী লীগের দুপক্ষের সহিংসতায় আবারও উত্তেজনা বিরাজ করছে নোয়াখালীর বসুরহাটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ। গত কয়েকমাস ধরেই এখানে দুপক্ষের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি চলছে।

ইতোমধ্যে সহিংসতায় স্থানীয় এক সাংবাদিকসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। অর্ধশতাধিক মামলায় গ্রেফতারও হয়েছেন শতাধিক নেতাকর্মী।

সর্বশেষ গত শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এমতাবস্থায় বসুরহাটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

খাবারের মান নিয়ে সমালোচনার জবাবে ঘরোয়া রেস্টুরেন্টের স্পষ্টীকরণ

ডিসি-এসপির চামড়া তুলে নেব আমরা, কাদের মির্জার স্লোগান

আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১