ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য বাজেটে বরাদ্দ চাইলেন জসিম উদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক:

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আসছে বাজেটে প্রণোদনার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ করছি। এতে তারা ঘুরে দাঁড়াতে পারবে।

আমাদের ছোট ছোট অনেক সেবাখাত আছে তারা করোনায় পথে বসেছে। প্রধানমন্ত্রী আগে যে প্যাকেজ ঘোষণা করেছেন তাতে বড় ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। ছোটদের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও অনেকেই সুবিধা পাননি। যারা পাননি তাদের কাছে টাকাটা পৌঁছানোর জন্য এফবিসিসিআই কাজ করবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি প্যাকেজ বাজেটে বরাদ্দ দেবেন সেই আশা করছি।

শনিবার (২৯ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এফবিসিসিআই সভাপতি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় ২০২১-২৩ মেয়াদে নির্বাচিত এফবিসিসিআই পরিষদের অন্য নেতাকর্মীরাও উপস্থিতি ছিলেন।

জসিম উদ্দিন বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনা মোকাবিলা করা। তবে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন বলে আমরা ভালো আছি। করোনা মোকাবিলা করে স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রইলো। তাহলে আমরা অনেকটা মোকাবিলা করতে পারবো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চাই। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য এবং ২০৪১ সালে উন্নয়নশীল দেশে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর যে ভিশনগুলো নিয়েছেন সেগুলো ব্যবসায়ীরাই বাস্তবায়নের কাজ করবে। প্রধানমন্ত্রীর ভিশনগুলোর সঙ্গে একাত্মতা করেই আমরা এগিয়ে যেতে চাই। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এফবিসিসিআই’র ২০২১-২৩ পর্ষদ কার্যক্রম শুরু করলো। এফবিসিসিআই’র কাজ হচ্ছে সরকারের পলিসিগুলোকে ব্যবসাবান্ধব করতে একসঙ্গে কাজ করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য বাজেটে বরাদ্দ চাইলেন জসিম উদ্দিন

আপডেট সময় ০৯:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১