ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

রোজিনার জামিনে প্রমাণিত আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার।

এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ’৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।
রোববার (২৩ মে) সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন আলোচনা সভায় সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল, স্মরণ করিয়ে দিতে চাই।

আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিচ্ছি। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, যত বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার-ছয়-আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে নিরাপত্তা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, গত দশ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোনো সময়ে হয়নি। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলে চলমান। আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরও একটি সাফল্য।

Tag :
আপলোডকারীর তথ্য

দাম্মাম ও রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত

রোজিনার জামিনে প্রমাণিত আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের

আপডেট সময় ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১