ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ে করেছেন রাখি মাহবুবা

আকাশ বিনোদন ডেস্ক : 

বিয়ে করেছেন ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার রাখি মাহবুবা। বর প্রকৌশলী ও ব্যবসায়ী সাজ্জাদ হোসাইন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুইজনের প্রথম দেখা হয়। দুই বছরের প্রেমের সম্পর্কের পর গতকাল শুক্রবার দুবাইয়ের পাম জুমেরাহতে বিয়ে করেন রাখি ও সাজ্জাদ।

বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকে রাখির বর সাজ্জাদ সিঙ্গাপুরে থাকেন। তিনি সেখানকারই নাগরিক এবং সেখানেই ব্যবসা করেন।

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রাখি মাহবুবা। ‘বিস্ময়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। এরপর বিজ্ঞাপণে কাজ করে আলোচনায় আসেন তিনি। পাশাপাশি কাজ করেছেন মিউজিক ভিডিওতেও।

২০১৩ সালে রাখি মাহবুবা প্রকৌশল বিষয়ে স্নাতক করার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে পুরকৌশলে স্নাতক করেছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতেও আমি মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। ওখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও ক্যামেরা ছেড়ে যেতে পারিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ে করেছেন রাখি মাহবুবা

আপডেট সময় ১১:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১