ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

আরও পাঁচ মামলায় গ্রেপ্তার মামুনুলসহ হেফাজতের তিন নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ তিনজনকে নতুন করে আরও পাঁচটি মামলায় আদালতের নির্দেশে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। হাটহাজারীতে সহিংসতার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের ভার্চুয়াল আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

তিন নেতা হলেন সম্প্রতি বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক, জুনায়েদ আল হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর মধ্যে হাটহাজারীতেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা দায়ের করে। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

সহিংস ঘটনার পর সারাদেশে হেফাজতের ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলে। ইতিমধ্যে সংগঠনটির অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। প্রচণ্ড চাপের মুখে থাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

আরও পাঁচ মামলায় গ্রেপ্তার মামুনুলসহ হেফাজতের তিন নেতা

আপডেট সময় ১০:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১