ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

সাংবাদিক রোজিনা হেনস্তার ঘটনায় বদলি কোনো সমাধান নয়: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা করা উপ-সচিবসহ ৬ জনের বদলির বিষয়ে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বদলি করাটা কোন সমাধান নয়, তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রয়োজন ছিলো। সেই সাথে তাদেরকে কারাগারে নেওয়ার দরকার ছিলো। মূলত সাংবাদিকরা যেন চুরি দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্যই এই ঘটনার অবতারনা করা হয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার নয়। এটা পুরোপুরি ভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারন করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। এদের নির্ভর করতে হয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর। সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলে সাংবাদিকদের সঙ্গে এরকম অবস্থা সৃষ্টি হতো না।

এসময় ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. আব্দুল হালিম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিম, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন্ন নাহার প্যারিসসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

৮ দিনেই ৬০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার ২’

সাংবাদিক রোজিনা হেনস্তার ঘটনায় বদলি কোনো সমাধান নয়: ফখরুল

আপডেট সময় ০৬:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১