ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা আছেন বলেই দেশ করোনার ২য় ঢেউ মোকাবিলায়ও সফল

আকাশ জাতীয় ডেস্ক:

শেখ হাসিনা আছেন বলেই আজ করোনার প্রথম ঢেউ মোকাবিলা করে দ্বিতীয় ঢেউ দেশ সফলতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

জীবন-জীবিকার মধ্যে সুন্দর সমন্বয় ঘটিয়ে এ সংকটে তিনি এরই মধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

সোমবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, সফলভাবে এ করোনা পরিস্থিতি মোকাবিলা শেখ হাসিনার দক্ষ, মানবিক, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় বহন করে।

করোনা সংক্রমণ নিয়ে কিছু গণমাধ্যমের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, আজ কিছু মহল ও কোনো কোনো দেশি-বিদেশি গণমাধ্যম করোনা নিয়ে সরকারের সমালোচনা শুধু করে যাচ্ছে। আজ দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর হার ১১০ জন থেকে ৩২ জনে নেমে এসেছে। সংক্রমণ কোথায় ৮ হাজার থেকে তিনশ কয়েকজনে- এটা কি সফলতা নয়? এটা কি সরকারের পলিসির সুফল নয়?

সমালোচকদের উদ্দেশ্য কাদের বলেন, মিডিয়ার যে অংশটি এর সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি- শহরে ফেরিঘাটে বাঁধভাঙা জোয়ার। যে কোনো ঝুঁকি নিয়ে ঈদের সময় বাড়ি যেতেই হবে। কথা বলতে হবে এ নিয়ে। তা না করে উল্টো সরকারকে দোষ দিচ্ছে। সরকারের এখানে কোথায় দোষ? সরকার কি ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রেখেছে? প্রতিবেশী ভারতের মতো অক্সিজেন বাজেটের কোনো সমস্যা ছিল? এখনো কি আছে? তাহলে সরকারের দোষ কোথায়?

‘সরকারের লকডাউনের সাফল্য এই নিম্নমুখী মৃত্যুহার আর সংক্রমণের হার। এটা স্বীকার না করে শুধু সমালোচনা করার জন্যই সমালোচনা করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ’

তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো অন্ধকারের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, ঝড়ের মধ্যে, সংকটে অপ্রতিরোধ্যভাবে অকুতোভয় এগিয়ে যাওয়ার এক বিরল রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

শেখ হাসিনা আছেন বলেই দেশ করোনার ২য় ঢেউ মোকাবিলায়ও সফল

আপডেট সময় ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১