ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী কাজ করছে ইসরায়েল: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ এমন মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইসরায়েলি হামলা থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত রেহাই পাচ্ছে না। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী।

রবিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধংসস্তুপে পরিণত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি।

জাতীয় পার্টির এই নেতা বলেন, ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গাজায় সপ্তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই সাত দিনে গাজায় নিহত হয়েছে ১৪৯ জন। এর মধ্যে ৪১ জনই শিশু। উপত্যকায় রবিবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আবাসিক এলাকার একটি ভবনে ভোরে হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়। সে হামলায় অন্তত দুটি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইসরায়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

মানবতাবিরোধী কাজ করছে ইসরায়েল: জিএম কাদের

আপডেট সময় ১২:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১