ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

২য় ঢেউয়ে ফটোসেশনেও অনুপস্থিত বিএনপি: হাছান মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিএনপি ফটোসেশনেও অনুপস্থিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ফটোসেশনেও বিএনপি অনুপস্থিত। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অস্তিত্ব জানান দেওয়ার জন্য তাদের মাঝেমধ্যে দেখা যায় টেলিভিশনের পর্দায় এবং ওয়েবিনারে।

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতি জনগণের জন্য। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য রাজনীতি করেন। আওয়ামী লীগ জনগণের জন্যই রাজনীতি করে। সেজন্যই আওয়ামী লীগ করোনা মহামারির এই দুঃসময়ে জনগণের পাশে আছে। আমাদের রাজনীতি জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য।

‘বিএনপির সমগ্র রাজনীতি দু’টি বিষয় ঘিরে আবর্তিত হচ্ছে, একটি হচ্ছে তারেক রহমানের শাস্তি এবং আরেকটি হচ্ছে খালেদা জিয়ার শাস্তি ও স্বাস্থ্য। করোনার ভাইরাসের টিকা বিষয়েও বিএনপির নানা ধরনের সমালোচনা করেছে। তারা বলেছিল ভারতের এই টিকা নিলে মানুষের মৃত্যুও হতে পারে। তারাই আবার নিজেরাই গিয়ে টিকা নিয়ে‌ বলেছে এটা খুবই ভালো টিকা। আবার কেউ কেউ লজ্জায় প্রকাশ করেনি।

ড. হাছান মাহমুদ তার বক্তব্যে দেশবাসীকে করোনায় স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলতে অনুরোধ জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ-কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

২য় ঢেউয়ে ফটোসেশনেও অনুপস্থিত বিএনপি: হাছান মাহমুদ

আপডেট সময় ০২:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১