ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তাকে এখনও সিসিইউতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা করছেন।

তিনি বলেন, শনিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। আমরাসহ দেশবাসী তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে দেশনেত্রী খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। ৩ মে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন করেছে। সরকারি অনুমতি পেলে তাকে যুক্তরাজ্যে পাঠানো হবে বলে দলীয় সুত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে: ফখরুল

আপডেট সময় ০২:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১