ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজও শিক্ষার অধিকার বাস্তবায়ন হয়নি: ন্যাপ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দুঃখজনক হলেও সত্য আজও শিক্ষার অধিকার বাস্তবায়ন হয়নি। এছাড়া ধনবৈষম্য শিক্ষাক্ষেত্রে বৈষম্যকে বাড়িয়ে দিচ্ছে।রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘ঐতিহাসিক শিক্ষা দিবস’ স্মরণে বাংলাদেশ জাতীয় ছাত্রকেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, কালের পরিক্রমায় শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে। আজও আমরা সত্যিকারের গঠনমূলক শিক্ষানীতি প্রণয়ন করতে পারিনি। এখনও বাংলা মায়ের সব শিশুসন্তানকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয় নি। ধনবৈষম্য ক্রমে শিক্ষাক্ষেত্রে বৈষম্যকে বাড়িয়ে দিচ্ছে। নিরক্ষর নারী-পুরুষ যেমন রয়েছে তেমনি অজ্ঞতা-কুসংস্কার-অন্ধত্ব সর্বব্যাপী দাপটে বিরাজমান। সমাজে নৈতিকতার অবক্ষরের ধারা রোধ এখনও সম্ভব হয় নি।

তিনি আরো বলেন, শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান গুণগত মান বিচারে এখনও বিশ্বমানে পৌঁছতে পারে নি। তাই গুণে-মানে উন্নত এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার মতো শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। মহান শিক্ষা দিবসের মাস সেপ্টেম্বরে আমাদের শপথ শহিদের স্বপ্নসাধ আমরা বৃথা যেতে দেব না।

জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেলের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী আলী নূর নাদিম, স্বরজিৎ কুমার দেব, গোলাম মোস্তাকিন ভুইয়া, নির্বাহী সদস্য আবুল হোসেন, সীমা আক্তার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজও শিক্ষার অধিকার বাস্তবায়ন হয়নি: ন্যাপ

আপডেট সময় ০১:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭