ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তারকা সন্তান না হওয়ায় আমি ভাগ্যবান’ : আয়ুষ্মান খুরানা

অাকাশ বিনোদন ডেস্ক:
ব্যবসাসফল ছবি ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু তার। পরিচালক সুজিত সরকারের ছবিতে এক জন স্পার্ম ডোনারের চরিত্রে অভিনয়, রীতিমতো ‘কিক স্টার্ট’ ছিল আয়ুষ্মান খুরানার। এর পরের সব ছবি হিট না পেলেও পিছনে ফিরে তাকাতে হয়নি আয়ুষ্মানকে। এ বার সেই অভিনেতার মুখেই বলিউডের ‘স্বজনপ্রীতি’ নিয়ে কথা।
সম্প্রতি নয়াদিল্লীতে ইন্ডিয়া টুডের একটি সাক্ষাতকারে গিয়েছিলেন অভিনেতা। অভিনয়ের অনেক আগে থেকেই গায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন আয়ুষ্মান। তাই স্বাভাবিক ভাবেই তার মিউজিকাল জার্নি নিয়ে জানতে চান সাংবাদিকরা।
সেই প্রসঙ্গে বলতে গিয়েই আয়ুষ্মান বলেন, আমি খুব ভাগ্যবান যে, আমি কোন তারকা সন্তান নই। আমি এখনও যখন স্ক্রিপ্ট শুনি তখন নিজেকে এক জন আম আদমি মনে করি। লম্বা লাইনে দাঁড়িয়ে ব্ল্যাকে টিকিট কিনে সিনেমা দেখার মজা স্টার কিডরা কোনওদিন বুঝতে পারবে না।
দেশের সাধারণ নাগরিক হয়ে যে স্বাধীনতা উপভোগ করা যায়, রুপালি পর্দার তারকাদের জীবনে সেই স্বাধীনতা অনেকটাই কম।
স্বজনপ্রীতি নিয়ে নিজের আরও মতামত দিয়েছেন অভিনেতা।
আয়ুষ্মান জানিয়েছেন, সব ইন্ডাস্ট্রিতেই স্বজনপোষণ রয়েছে। তবে তারকাদের সন্তানেরাও তাদের ট্যালেন্টের জন্যই সমাদৃত হন। ট্যাগ দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না বলেই মনে করেন অভিনেতা।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘তারকা সন্তান না হওয়ায় আমি ভাগ্যবান’ : আয়ুষ্মান খুরানা

আপডেট সময় ০১:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭