ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সালমানের সাথে অভিনয়ের ইচ্ছে সব অভিনেত্রীরই আছে : দীপিকা পাডুকোন

অাকাশ বিনোদন ডেস্ক:
সম্প্রতি গুজব রটে সালমান খান-দীপিকা পাডুকোন জুটিকে কিক-২ ছবিতে দেখা মিলবে। কিন্তু তাদের ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে। এ সম্পর্কে দীপিকা জানিয়েছেন, কিক ২-তে থাকছেন না তিনি।  শুধু তাই নয়, কিক ২ ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সাথে এখনও কারও কথাই হয়নি।
দীপিকা বলেন, ‘সালমানের সাথে অভিনয়ের ইচ্ছে সব অভিনেত্রীরই আছে বলে আমার মনে হয়। আমিও এর ব্যতিক্রম নই। তবে এ বিষয়ে এখনও আমার সাথে ছবি সংশ্লিষ্ট কারও কোনো কথা হয়নি। যদি তারা চান বা সেই সুযোগ পাই তো আমি সালমানের সাথে স্ক্রিন শেয়ার করতে চাই। আশা করি সালমানের সাথে আমার রসায়ন বেশ ভালোই জমবে এবং দর্শকরা ভালো কিছুই দেখতে পাবেন।’
এর আগে নির্মাতারা সালমান-দীপিকা জুটিকে একসাথে বাঁধতে চেয়েছিলেন অনেকবার। কিন্তু বরাবরই এই চেষ্টা ব্যর্থ হয়েছে বলা চলে।
২০১৪ সালে মুক্তি পায় সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কিক’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাটি। সালমান খানের সাথে লঙ্কান সুন্দরী জ্যাকুলিনের রসায়নটা দারুণ জমে উঠেছিল সিনেমায়। অ্যাকশনধর্মী এ ছবিতে আরও ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও মিঠুন চক্রবর্তী। সেই সাফল্যের ধারাবাহিকতায় কিক ২ নির্মাণের ঘোষণা আসে।
Tag :
আপলোডকারীর তথ্য

সালমানের সাথে অভিনয়ের ইচ্ছে সব অভিনেত্রীরই আছে : দীপিকা পাডুকোন

আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭