ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ওপর নির্যাতনে উদ্বেগ জোলির

অাকাশ বিনোদন ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা ও তাদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য দেশটির ক্ষমতাসীন দলের প্রধান ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চিকে আহ্বান জানিয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তিনি রোহিঙ্গা মুসলমানদের হত্যা এবং তাদের ওপর অত্যাচারের নিন্দা জানিয়েছেন। গতকাল রোববার জার্মান সাপ্তাহিক ওয়ার্ল্ড অন সানডের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি।

মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পাশাপাশি শরণার্থীদের জন্য রাখাইন রাজ্যে ফিরে আসার সুযোগ তৈরি করতে হবে। রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।’

অং সান সু চির প্রতি অ্যাঞ্জেলিনা জোলি তাঁর প্রত্যাশার কথা জানালেন এভাবে, ‘এই পরিস্থিতিতে আমরা চাই, অং সান সু চি মানবাধিকারের পক্ষে কথা বলবেন। মানবাধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।’

এরই মধ্যে গত তিন সপ্তাহে চার লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এবিসি নিউজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের ওপর নির্যাতনে উদ্বেগ জোলির

আপডেট সময় ১২:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭