ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার মামলায় হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে সিআইডি। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ শাখা সিআইডি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারি পুলিশ সুপার জিসানুল হক জিসান।

তিনি জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে দেশের বিভিন্নস্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সহিংসতা চালানো হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ সরকারি বিভিন্ন স্থাপনায়। এই ঘটনায় মামলা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা আসামি। এই সকল মামলায় ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হেফাজতের কর্মী-সমর্থক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১