ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী

সৌদিতে একদিনে ৬ জনের শিরশ্ছেদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

খুন ও মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে একদিনে ছয় অভিযুক্তের শিরশ্ছেদ করা হয়েছে। সোমবার রিয়াদে ওই ছয়জনের শিরশ্ছেদ করা হয়, যা চলতি বছর দেশটিতে একদিনে সর্বোচ্চ শিরশ্ছেদের ঘটনা।

সরকারি হিসাব অনুযায়ী, সৌদিতে এ নিয়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক চোরাচালানে অভিযুক্ত এক পাকিস্তানির শিরশ্ছেদ করা হয়েছে। এছাড়া অপর পাঁচজন সৌদি নাগরিক; যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত। তেল সমৃদ্ধ সৌদি আরবে সর্বোচ্চ সাজাপ্রাপ্তদের ২৩ শতাংশই পাকিস্তানি নাগরিক।

বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবে। সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি এবং মাদক পাচারের অপরাধের জন্য দেশটিতে সর্বোচ্চ সাজার বিধান আছে। ২০১৪ সালে সৌদি আরবে রেকর্ড সর্বোচ্চ ১৫৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার সামান্য কমেছে; ওই বছর বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৫৩ জনের শিরশ্ছেদ করা হয়।

গত মাসে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘রিপ্রাইভ’ এক প্রতিবেদনে বলেছে, সৌদি আরবে চলতি বছর শিরশ্ছেদ করা অভিযুক্তদের মধ্যে ৪১ শতাংশ রাজনৈতিক প্রতিবাদের মতো অহিংস কাজে জড়িত ছিলেন।

অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ব্রিটিশ এই মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। রিপ্রাইভের এক বিশ্লেষণে বলা হয়েছে, তেলসমৃদ্ধ সৌদি আরবে সর্বোচ্চ সাজাপ্রাপ্তদের ২৩ শতাংশই পাকিস্তানি নাগরিক; যারা মাদক চোরাচালানে অভিযুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:

সৌদিতে একদিনে ৬ জনের শিরশ্ছেদ

আপডেট সময় ১২:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭