ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

হেফাজত ও খেলাফত মজলিসকে নিষিদ্ধের দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসকে জঙ্গিবাদি সংগঠন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।তারা হেফাজতের পাশাপাশি খেলাফত মজলিসকেও নিষিদ্ধের দাবি তুলেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ দাবি জানান।

ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন বলেন, নৈতিক পদস্খলন ও জঙ্গিবাদি কর্মকাণ্ডে যুক্ত হেফাজতকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদের কমিটি বিলুপ্তি বা নতুন কমিটি গঠন করা ইতোপূর্বে সংগঠিত জঙ্গিবাদি অপরাধকে মার্জনা করে না।

তিনি বলেন, সম্প্রতি পুলিশের প্রেস ব্রিফিংয়ে খেলাফত মজলিসের সঙ্গে ‘আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার কথা’ ওঠে এসেছে।এ তথ্য যদি সত্য হয় তবে খেলাফত মজলিসের নিবন্ধন বাতিলসহ জঙ্গি সম্পৃক্ততার কারণে এ দলটিকেও নিষিদ্ধ করতে হবে।

ফ্রন্টের এই মহাসচিব আরও বলেন, শুধু নিষিদ্ধ করাই নয়, জঙ্গি গোষ্ঠীকে কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তা না হলে খোলস পাল্টিয়ে তারা নতুনভাবে জঙ্গিবাদি কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর পেছনে বিদেশি মদদ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন ফ্রন্টের নেতারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এমএ মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, সৈয়দ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আহমদ হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, শাইখ আবু সুফিয়ান খান আবেদী, রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসাইন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, ওবাইদুল মুস্তফা কদমরসুলী, আব্দুন নবী আল কাদেরী, মাওলানা ফেরদৌসুল আলম খান, মাওলানা আবদুল খালেক, অধ্যক্ষ হাফেজ আহমদ কাদেরী, নাসির উদ্দীন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

হেফাজত ও খেলাফত মজলিসকে নিষিদ্ধের দাবি

আপডেট সময় ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১