ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহামারীর এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ সময় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলেও জানান সড়ক পরিবনমন্ত্রী। কাদের বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না। তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। আর তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও বিএনপি ব্যর্থ: কাদের

আপডেট সময় ০১:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১