ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, দুই সহোদর গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাকানিয়া ইউনিয়নের মঞ্জিলের দরগার চর টেন্ডল পাড়ার আক্কাস সওদাগরের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন (২৩)।

এর আগে অভিযোগ পেয়ে দুই সহোদরকে আটক করে পুলিশ। পরে তাদের মোবাইল ফোন ও ফেসবুক খতিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের কর্মকাণ্ড নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মন্তব্য এবং সরকার বিরোধী উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট ও শেয়ার করার প্রমাণ পাওয়া যায়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। আটকের পর তাদের মোবাইল খতিয়ে প্রমাণ পাওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, দুই সহোদর গ্রেফতার

আপডেট সময় ০৯:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১