ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

বিএনপির দেওয়া চিঠির জবাব দিলেন মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির দেওয়া চিঠির জবাব দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে নিজের লিখিত বক্তব্য সংবলিত একটি চিঠি তুলে ধরেন মির্জা আব্বাস।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম ইস্যুতে তার দেওয়া এক বক্তব্যকে ঘিরে বিএনপির ভেতরে তোলপাড় সৃষ্টি হয়। এরপর দল থেকে গত বৃহস্পতিবার এর ব্যাখ্যা চাওয়া হয় বিএনপির এই সিনিয়র নেতার কাছে। এ নিয়ে বিএনপিতে আব্বাসবিরোধী অংশ বিষয়টিকে ইস্যু হিসেবে দাঁড় করায়।

জানা যায়, চিঠিতে মির্জা আব্বাস নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরেন। দলকে লেখা চিঠিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। বিএনপির রাজনীতিতে ইলিয়াস আলী তার ঘনিষ্ঠ ছিলেন বলে উল্লেখ করে তার প্রতি সব সময় দুর্বল ছিলেন বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি আরও বলেন, গণমাধ্যমে তার বক্তব্য খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে।

দলের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির রাজনীতিতে ‘বিশ্বস্ত’ বলে পরিচিত নেতা মির্জা আব্বাসের বিরোধী দলের একটি গ্রুপ এই বিষয়টি ইস্যু হিসেবে তৈরি করেছে। একটি ভার্চুয়াল সভায় স্বভাবসুলভ বক্তব্য দেন আব্বাস। বিষয়টি নিয়ে যতটা না জাতীয় রাজনীতিতে আলোচনা আছে, তার চাইলেও বেশি ঘাঁটছেন দলের নেতাদের কেউ কেউ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

বিএনপির দেওয়া চিঠির জবাব দিলেন মির্জা আব্বাস

আপডেট সময় ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১